ঝিনাইদহে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জে কে পরিবহনের একটি বাস কুষ্টীয়া সদরের দিকে যাচ্ছিল। বারোবাজার পার হয়ে বাসটি যখন আমজাদ আলী ফিলিং স্টেশনের কাছালছি পৌঁছে তখন রাস্তার ওপরে থাকা এক যাত্রীকে বাঁচাতে ব্রেক কষে।

তখন বাসটি রাস্তার উপর উল্টে পড়ে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি টড়াক সজোরে ধাক্কা দেয় বাসটিকে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাইয় আড়াআড়ি হয়ে পড়ে থাকলে ঘটনাস্থলেই মারা যান ১০ জন।

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি (ঢাকা-মেট্রো-গ-১১০২১৪) রাস্তার ওপর উল্টে পড়ে আছে। সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহতদের যশোর ও কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।’

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর