দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৮ জনের।

এছাড়াও নতুন করে আরও ৩৮৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৩৮৭ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬৪২ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর