লালমনিরহাটে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে মাটি বোঝাই একটি ট্রাকের চাপায় নূড়ি আক্তার(১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

এদিকে এ সময় রিক্সায় থাকা নূড়ির নানা আব্দুর রশিদ আহত হয়ে সদর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুধবার দুপুরে উপজেলার মোগলহাট ইউনিয়ের ভাটাটারী কর্ণপূর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নুরী পার্শ্ববর্তি উপজেলা আদিতমারী উপজেলার দুর্গাপুর ভিতরকুটি গ্রামের নজির হোসেনের মেয়ে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ভিতরকুটি গ্রাম থেকে নূড়ি ও তার নানা ঔষুধ আনতে রিক্সা যোগে সদর উপজেলা যাচ্ছিলেন। পথিমধ্যে মোগলহাট ইউনিয়ের ভাটাটারী কর্ণপূর এলাকায় একটি মাটি বোঝাই ট্রাক তাদের রিক্সায় ধাক্কা দিলে নানা-নাতনি দুজনেই গুরুত্বর আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার সদর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক নূড়িকে মৃত ঘোষনা করেন। তবে তার নানাকে আহত অবস্থায় হাসপাতালেই ভর্তি করান।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এছাড়া নুড়ির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন এলেই মরদেহ দেওয়া হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রকি আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর