লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটির ভাটাপাড়া নামক স্থানে বালু বহনকারী ট্রাকের ধাক্কায় নুরী খাতুন (১২) নামের স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার নানা ও অটোরিকশা চালক হবিবর রহমান।
আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নিহত স্কুল ছাত্রী আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের নজির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা বলেন, বালুভর্তি ট্রাক টি বেপরোয়া ভাবে চলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার ও হেলপার উভয়ই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম নিশ্চিত করেছেন।
মোঃ বাদশা মিয়া/বার্তাবাজার/পি