বগুড়া মোটর মালিক গ্রুপের অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে বগুড়া জেলা মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
বগুড়া মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ নেতা আব্দুল মান্নান আকন্দ জানান, আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়ার সাথে এক বৈঠকে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, বগুড়া মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ ও অফিস দখলকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিম সাংবাদিকসহ ১০ জন আহত হয়। পুড়িয়ে দেয়া হয় কয়েকটি গাড়ি, মোটরসাইকেলসহ কাউন্সিলর আমিনুল ইসলামের কার্যালয়।
এ ঘটনাকে কেন্দ্র করে অপরপক্ষের নেতা মঞ্জুরুল আলম মোহনের গ্রেফতার দাবিতে আজ সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল মোটর মালিক গ্রুপের এক পক্ষ।
খালিদ/বার্তাবাজার/ভি.এস