বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড উলভস।
এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে আছেন জর্জ ডকরেল ও হ্যারি টেক্টর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৬ ফেব্রুয়ারি একমাত্র চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে আগামী ৫, ৭ ও ৯ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ। একই ভেন্যুতে আগামী ১৭ ও ১৮ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়ারল্যান্ড উলভস স্কোয়াড: মার্ক এডায়ার, হ্যারি টেক্টর (ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক), কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল (টেস্ট অধিনায়ক), পিটার চেজ, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্যারেথ ডিলানি, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জেমস ম্যাককলাম, জেরেমি লওলর, জশ লিটল, নেইল রক, লরকান টাকার এবং বেন হোয়াইট।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, আনিসুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, শাহাদাত হোসেন, শামিম পাটোয়ারি, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, রেজাউর রহমান রাজা, রকিবুল হাসান, তানভীর ইসলাম এবং নোমান চৌধুরি সাগর।
বার্তাবাজার/এস.জি