ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে নিয়ে বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ!

গত বছরের এপ্রিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু মহামারি করোনা পরিস্থিতির কারণে সফরটি স্থগিত হয়ে যায়।

চলতি বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে পূর্ব নির্ধারিত সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে না। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। এ নিয়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

একই সময়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ইংল্যান্ড।

তাই জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ধারণা করছে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর