কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে টয়লেটের বর্জ্য ফেলে হরিজনদের বিক্ষোভ

কুষ্টিয়ায় বেতনের দাবিতে মারধর করায় জজকোর্ট আদালত প্রাঙ্গণে টয়লেটের বর্জ্য ঢেলে বিক্ষোভ করেছেন হরিজনরা। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

হরিজনরা বিক্ষোভে বলেন, অগ্রাধিকার থাকা সত্ত্বেও এ প্রতিষ্ঠানে ক্লিনার, ঝাড়ুদার, সুইপার পদে হরিজনদের বাদ দিয়ে অহরিজনদের নিয়োগ দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানে দেড় বছর ধরে বেতন না পেয়ে শিশুসন্তানদের নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। দোকানগুলোতে বাকি বেড়ে যাওয়ায় তাদের আর বাকি দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হয়রানি ও মারধরের শিকার হচ্ছেন হরিজনরা। তাই তাদের অতি দ্রুত বেতন পরিশোধের আহ্বান জানান হরিজনরা।

তামীম/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর