২০১৭ সালের পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চলতি বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে তারা। গত বছরের এপ্রিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা ছিল অজিদের।
কিন্তু করোনার কারণে সফরটি স্থগিত হয়ে যায়। তবে পূর্ব নির্ধারিত সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে না। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
মূলত ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই এ সিদ্ধান্ত।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ সিরিজ নিয়ে আলোচনা চলছে। তবে টি-টোয়েন্টি সিরিজটি কত ম্যাচের হবে তা এখনো নিশ্চিত নয়।
বার্তাবাজার/এস.জি