বগুড়ার শেরপুরে সরকারীভাবে গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ নামে শরিফ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ফার্মেসীর
প্রোপাইটর ও বাংলাদেশ গ্রাম ডাক্তার (কল্যান) সমিতি গভ: রেজি:নং এস ১৩৩১ এর শরিফুল ইসলাম শরিফ এবং উপজেলা হেলথ
কমপ্লেক্সের সহ: কাম-কম্পিউটার অপারেটর শাহ মো: ওমর ফারুক (রিপন)-সহ একটি সংঘবন্ধ দল হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।
অনুসন্ধানে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সিভিল সার্জন বগুড়া ও শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্বাবধায়নে প্রায় ১মাস ব্যাপী সরকারীভাবে গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্সের জন্য একটি পোষ্টার ছাপানো হয়। সেখানে সরকারীভাবে গ্রাম ডাক্তার প্রশিক্ষণ শেষে যে “সার্টিফিকেট দেওয়া হবে তা অনলাইনে অন্তর্ভূক্ত হবে অর্থাৎ ইন্টারনেটে সার্চ দিলেই সরকার ও সমিতি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত গ্রাম ডাক্তার হিসেবে আপনার পরিচয় পাওয়া যাবে ” এই আকর্ষণ ধরিয়ে শেরপুরে ৯৩জন ও নন্দীগ্রাম উপজেলায় প্রায় ৯০কে ভর্তি করানো হয়। ভর্তি কোর্স বাবদ প্রতিজনের নিকট থেকে ৭ হাজার ২০০ টাকা করে নেওয়া হয়। ১৬ ডিসেম্বর থেকে কোর্স শুরু করে ২৮ জানুয়ারি শেষ করে। কোর্স শেষ হওয়ার পরদিন থেকে সার্টিফিকেট চাইলে শরিফুল ইসলাম শরিফ বিভন্ন তালবাহানা করে।
এ ব্যাপারে প্রশিক্ষন নেওয়া মাহমুদুল্লাহ আল কাফি জানান, আমরা সার্টিফিকেট চাইলে বিভিন্ন তালবাহানা করছে। এবং শরিফ বলে আরো ১ হাজার ২শ টাকা লাগবে তাহলে অনলাইনে সার্টিফিকেট দেখা যাবে। নাইফ হাসান জানান, আমাদের সার্টিফিকেট অনলাইনে দেখা যাবে সেই জন্য আমরা কোর্স করেছি। এখন জানতে পারি অনলাইনে দেখা যাবে না। এটা একটা প্রতারণা। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণার দায়ে তাদের শাস্তি দাবি করছি।
শ্যামল কুমার দাস বলেন, আমাদের কোর্সে শুধু একটা বই দিয়ে রিডিং পড়ানো হয়েছে। এটা কেমন কোর্স। এই বইতো আমরা বাড়িতে পড়তে পারতাম। আর আমাদের মিথ্যা বলে কোর্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শরিফুল ইসলাম শরিফের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের লাইসেন্স নং বাংলাদেশ গ্রাম ডাক্তার (কল্যান) সমিতি গভ: রেজি: নং এস ১৩৩১। আমরা প্রশিক্ষন দিয়ে সার্টিফিকেট দিতে পারব। অনলাইনে সার্টিফিকেট দেওয়ার কথা বলায় কলটি কেটে দেয়।
শেরপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের জানান, আমাদের এখানে হলরুমে প্রশিক্ষন দিয়েছে তারা। সার্টিফিকেট দেওয়া বিষয়টি তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ এর সাথে জরিত নয়।
রাশেদুল/বার্তাবাজার/ভি.এস