ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরই মধ্যে প্রথম টেস্ট হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ দল। আগামী ১১ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইদল।
ঢাকা টেস্টে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। ঢাকা টেস্টে তাকে পাবে না বাংলাদেশ দল।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করতে গিয়ে কোমড়ে চোট পেয়েছিলেন সাদমান। পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। এর আগে ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের না থাকা দলের জন্য বড় ধাক্কা। এমন অবস্থায় দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না সাদমানেরও। তাই ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে টাইগারদের।
বার্তাবাজার/এস.জি