হাটখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ-প্রার্থীর শো-ডাউন ও পথসভা

পাবনা সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ-প্রার্থী ফিরোজ আহমেদ খাঁন মোটরসাইকেল শো-ডাউন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১০ ফেব্রুয়ারি) সকালে হাটখালি বাজার হতে শো-ডাউন টি নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আহমেদ খাঁন বলেন, আসন্ন হাটখালি ইউপি নির্বাচনে আমি দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে হাটখালি বাসি আমাকে ব্যাপক ভাবে সমর্থন করছে এবং বিপুল ভোটে আগামীতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেয় তাহলে আমি হাটখালি বাসির ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পুরনে একজন সহ-যোদ্ধা হিসেবে কাজ করবো।

এ সময় পথসভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ’রা উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর