আল জাজিরার প্রতিবেদন সরানোর বিষয়ে বিটিআরসির ওপর হাইকোর্টের ক্ষোভ

আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওপর ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত শুনানি নিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) এ ক্ষোভ প্রকাশ করেন আদালত।

আদালতের প্রশ্ন, বিশ্বের কয়েক কোটি মানুষ এরইমধ্যে আল-জাজিরার প্রতিবেদনটি দেখেছেন। বিটিআরসি এতদিন কী করল, আপত্তিকর কিছু সম্প্রচার বন্ধের বিটিআরসির ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আদালতের কাঁধের ওপর বন্দুক রাখা হচ্ছে?

এখন এগুলো বন্ধ করা না করা সমান বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর