বদলগাছীতে ১৮টি হাঁস ধরে নিয়ে জবাই, থানায় অভিযোগ!

নওগাঁর বদলগাছীতে বোরো ধানের জমিতে হাঁস নামায় ১৮টি হাঁস জবাই করেছে জমির মালিক। জানা যায় গত ৮ ফ্রেরুয়ারী বিকালে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা সদর ইউপির সোহাসা গ্রামের মৃত ইব্রাহীম হোসেন এর ছেলে মোয়াজ্জেম হোসেন এর গৃহ পালিত ১৮টি হাঁস একই গ্রামের মৃত তহির সোনার এর ছেলে আইজুল হোসেন (কিনু)এর বোরো ক্ষেতে যায়। এ সময় আইজুল হোসেন ও তার ছেলে সুজন হোসেন ১৮টি হাঁস ধরে বাড়ী নিয়ে যায়।

এ বিষয়ে জমির মালিক আইজুল বলেন আমি বার বার তাদের নিষেধ করা শর্তে ও হাঁস ছেড়ে দিয়ে আমার নতুন রোপনকৃত ধান ক্ষেত নষ্ট করেছে।

তিনি আরো বলেন, ১৮টি হাঁসের মধ্যে ৯টি জবাই করেছি ও ৭টি খোয়ারে দিয়েছি ২টি ছেড়ে দেওয়া হয়েছে।

থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, হাঁস জবাইয়ের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হাঁসের কোন হদিস পাওয়া যায়নি।

খালিদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর