বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী, শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তাবায়নে জয়পুরহাটে গ্রামীণ অসচ্ছল পরিবারকে আত্নকর্মসংস্থানের অংশ হিসেবে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্ত্বরে ২০ টি পরিবারের মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম করিব, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ।
মিলন রায়হান/বার্তাবাজার/পি