আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬ দোকান

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোরে উপজেলার রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ওই বাজারের হেলাল উদ্দিনের কসমেটিক দোকান, মোহাম্মদ হারুনের চায়ের দোকান, আইয়ুব আলীর মুদির দোকান, মোহাম্মদ ওসমানের মুরগি ও ইলেকট্রনিক দোকান, নাঈম উদ্দিনের কসমেটিক ও কম্পিউটার দোকান ও দিদারুল ইসলামের কুলিং কর্নার দোকান পুড়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র বলেন, খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ভোর ৫টার দিকে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে ছয়টি দোকান মালামালসহ পুড়ে যায়।

সুমন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর