বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৩ লাখ

বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার। মৃত্যু হয়েছে ২৩ লাখ ৪৯ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ৯২ লাখ ৯৭ হাজার।

বুধবার (১০ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৭২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি আট লাখ ৫৮ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ২৮০ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর