দেশে গত ২৪ ঘন্টায় ১ লাখ ১৩ হাজার ৫৯৯ জন প্রাণঘাতী করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এসব টিকাদান করা হচ্ছে।
টিকা গ্রহীতাদের মাঝে পুরুষ ৮৩ হাজার ১৭৮ জন। নারী আছেন ৩০ হাজার ৪১৭জন।
জানা যায়, গত ২৭ জানুয়ারি থেকে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৬৫১ জন ব্যাক্তি।
উল্লেখ্য, ভ্যাক্সিন দেওয়ার শুরুর দুদিন অর্থাৎ গত ২৭ ও ২৮ জানুয়ারি মোট ভ্যাক্সিন গ্রহীতার সংখ্যা ছিল ৫৬৭ জন।
বার্তাবাজার/এসজে