মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর মনিরামপুরে ইট ভাটার ট্রাকের ধাক্কায় হালিমা বেগম(৫৫)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।(মঙ্গলবার ১১ইজুন)বেলা সাড়ে ১১ টার দিকে মনিরামপুর উপজেলার চিনেডাঙ্গা মোড় এলাকায় ঘটনাটি ঘটে।নিহত হালিমা বেগম মনিরামপুর উপজেলার কোনাখোলা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহতের স্বজনরা জানান,ঘটনার দিন সকালে চিনেডাঙ্গা বাজার থেকে ভ্যানে করে বাড়ির দিকে আসার পথে স্থানীয় ডি ব্রিকস এর ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার সিংহ বলেন,লাশটি ময়নাতদন্ত জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ট্রাকটি আটক করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুস্তি চলছে।