নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের চারদিন পর রোমান বেপারী নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া এলাকার আড়িয়াল খাঁ নদীর তীরের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোমান উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের আ. রহিম বেপারীর পুত্র।

প্রাথমিক তথ্য বিবরনী শেষে মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারকালে ফরিদপুর জেলার ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ঘটনায় থানা পুলিশ প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য তিনজন কে আটক করেছে। আটককৃতরা হলেন- আকবর (২২), রহিম শেখ (৫০) ও সজল(১৮)।

জানা যায়, গত চার ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি নিখোঁজ হয়।

নিহত রোমানের বাবা রহিম বেপারী অভিযোগ করেন, তার আত্নীয় আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম ও নাসিমা বেগম তার সন্তানকে নিয়ে যায়।

এ ব্যাপারে সদরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান বার্তা বাজারকে জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর