জয়পুরহাটে রাতের আধারে জাহান উদ্দিন নামের এক কৃষকের ১৬টি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম শিয়ালাপাড়া গ্রামের জাহান উদ্দিন তার বাড়ির পার্শ্বে ৬ বছর আগে কয়েকটি গাছ লাগিয়েছিল এবং গত বছর আরও কয়েকটি গাছ রোপণ করেন। রোপণকৃত ১০টি মেহগনি, ৪টি লম্বু এবং ১টি আমগাছ, ১টি কদ বেল সহ মোট ১৬ টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
কৃষক জাহান উদ্দিন বার্তা বাজারকে বলেন, আমি পরিবেশ রক্ষা ও নিজের চাহিদা মেটানোর জন্য গাছগুলো রোপণ করেছিলাম। গভীর রাতে কি কারণে গাছগুলো কেটে ফেলা হলো আমার জানা নেই। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগ করবো।
তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজল বার্তা বাজারকে বলেন, আমি শুনেছি শত্রুতার জেরে গাছগুলো কাটা হতে পারে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মিলন রায়হান/বার্তাবাজার/এ.আর