অভিনেত্রী তারিন জাহানের পিতা মো. শাহজাহান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টা ২৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তারিনের একজন নিকট আত্মীয় তার মৃত্যুর সংবাদ বার্তা বাজারকে নিশ্চিত করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর হয়েছিলেন।
তারিনের পারিবারিক সূত্রে জানা গেছে, মো. শাহজাহান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক বছর আগে হার্ট অ্যাটাক হয়। এ ছাড়া উচ্চমাত্রার ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন তিনি।
বার্তাবাজার/এ.আর