পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলা-গ্রেফতারের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ মাববন্ধন সমাবেশ করে বগুড়ার সর্বস্তরের পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে সভাপতিত্ব করেন পলিটেকনিক শিক্ষার্থী রায়হান রাহেল।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাইফুল ইসলাম, রিমন, জুবাইল, তানসেন, রাকিবুল ইসলাম, অনিমেষ রায়, শারমিন সুলতানাসহ আরো অনেকে। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ছাত্র নেতা ধনঞ্জয় বর্মন।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ঢাকায় চার দফা দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ওই সময় পুলিশ তাদের লাঠিচার্জ ও গ্রেফতার করে।
খালিদ হাসান/বার্তাবাজার/এ.আর