টিকা নিন সবাই, কোনো ভয় নেই। টিকা নিয়ে আমি খুবই আনন্দিত। আমার টিকা নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি এখন সুস্থ আছি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করার পর আবুল কালাম আজাদ (হৃদয়) এসব কথা বলেন। হৃদয় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক।
এ সময় তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেয়া সবার অধিকার। যার যেদিন সময় হবে, টিকা নিয়ে নেবেন। টিকা নিলে ভয় নেই, বরং না নিলেই ভয় আছে ।
এই টিকা সবচেয়ে নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি।
এম এ মালেক/বার্তাবাজার/এ.আর