একটি চারদিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে খেলবে তারা।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন জাতীয় দলে খেলা সাইফ হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে আছেন সাইফ। যদিও চট্টগ্রাম টেস্টের একাদশে ছিলেন না তিনি। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে ইমার্জিং দলে যোগ দিবেন সাইফ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৬ ফেব্রুয়ারি একমাত্র চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে আগামী ৫, ৭ ও ৯ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ। একই ভেন্যুতে আগামী ১৭ ও ১৮ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইমার্জিং প্রাথমিক স্কোয়াড: আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, আনিসুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, শাহাদাত হোসেন, শামিম পাটোয়ারি, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, রেজাউর রহমান রাজা, রকিবুল হাসান, তানভীর ইসলাম এবং নোমান চৌধুরি সাগর।
বার্তাবাজার/এস.জি