মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে উত্তরা পুর্ব থানা পুলিশ রাজধানীর উত্তরা ৬নং সেক্টর বিডিআর কাঁচাবাজার মাঠে বিট পুলিশিং কার্যক্রম ও সিসিটিভি এর শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন উত্তরা পুর্বথানা পুলিশ।
এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাপস কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, উত্তরা ৬নং সেক্টর বিডিআর কাঁচাবাজার এর সভাপতি আলী রাজ ও সাধারন সম্পাদক শাওন সরকার।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, আমাদের সরকারের একটি অন্যতম শর্ত হলো উন্নয়ন। দেশের স্বাধীনতার সময় পুলিশ যেমন অস্ত্র হাতে তুলে নিয়েছিল। স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বর্তমান সময়ে দায়িত্ব পালনের মাধ্যমেও পুলিশ প্রমাণ করেছে পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে আমরা সহযোগিতা করবো। যারা অপরাধ করবে তার তথ্য দিয়ে আমরা সহযোগিতা করবো এবং তাদেরকে সহযোগিতার মাধ্যমে পুলিশের কর্মকান্ড এগিয়ে নিব।
এসময় সিসি ক্যামেরা উদ্বোধন কালে তিনি আরো ৮ টি ক্যামেরা উপহার দেয়ার ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন।
বার্তাবাজার/এ.আর