কেরানীগঞ্জে যুবককে জবাই করে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় অজ্ঞাত যুবককে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ভাওয়ারভিটি পুরান রাস্তা এলাকা থেকে ওই যুবকের গলাকাটা মরহেদ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো পাঠিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই জালাল উদ্দিন বার্তা বাজারকে জানান, স্থানীয়দের টেলিফোনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পাই। মরদেহেরে গলাকাটা জাবাই করা ও বুকে এবং শরীরের বিভিন্ন অঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিলো অ্যাশ কালারের জিন্স প্যান্ট ও সাদা শার্ট এবং কালো রংয়ের জ্যাকেট। জ্যাকেটের পকেট থেকে একটি ছুরি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যুবককে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে গেছে। আমরা মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বার্তা বাজারকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি স্থানীয় লোকজনদের দেখানো হয়েছে কেউ চিনতে পারছে না। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নিহত যুবকটিকে অন্য জায়গায় হত্যার পর এখানে ফেলে পালিয়ে গেছে। নিহত যুবকের পরিচয় পাওয়া গেলে হত্যার আসল রহস্য পাওয়া যাবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান।

রানা/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর