রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অভিযোগে কারখানাগুলোতে অভিযান চালিয়েছে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি মুড়ি কারখানার মালিককে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মাহিগঞ্জ এলাকায় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালা করা হয়। এসময় বিসিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি তৈরির কারখানা পাওয়া যায়।
মাহমুদ হাসান মৃধা বার্তা বাজারকে জানান, এধরণের অভিযান অব্যাহত থাকবে৷ রংপুরে কোনো ভেজাল অস্বাস্থ্যকর অনুমোদনহীন কারখানা গড়ে উঠতে দেয়া হবেনা।
বিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রকি আহমেদ/বার্তাবাজার/এ.আর