চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে শুরু হয়েছে প্যানেল মেয়র হওয়ার দৌড়ঝাঁপ। তবে এই বার আসছে বেশ চমক। প্যানেল মেয়র নির্বাচনে মূলত ১নং প্যানেল মেয়র কে হচ্ছে, তা নিয়ে চলছে বিভিন্ন হিসাব-নিকাশ।
এই হিসাব- নিকাশের ঘিরে আছেন, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। কার অনুসারী প্যানেল মেয়র হবেন। এই নিয়ে যতই জল্পনা কল্পনা থাকুক না কেন। শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী কাউন্সিলর আসার সম্ভাবনা বেশী বলে জানা গেছে। যারা দৌড়ঝাঁপ করছেন, তারা নগর থেকে কেন্দ্র পর্যন্ত লবিং চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০টি সাধারণ ওয়ার্ড (৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া) ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ৪৩ জন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের এবং ১১ জন নগর আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী নির্বচিত হয়েছেন।
বিভিন্ন কাউন্সিলরদের সাথে কথা বলে জানা গেছে, এবারের প্যানেল মেয়রের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী। এরপরের পর্যায়ে আছেন ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন এবং বাকলিয়া থেকে বিনা
প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কাউন্সিলর হারুনুর রশিদ। মহিলা প্যানেল মেয়রের তালিকায় এগিয়ে আছেন নিলু নাগ।
অপরদিকে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে প্যানেল মেয়রের তালিকায়
আছেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নেছার আহমদ মঞ্জু, জোবাইরা নার্গিস খান ও ও জেসমিন পারভিন জেসি। ইতোমধ্যে সম্ভাব্য প্যানেল মেয়র প্রার্থীদের কয়েকজন অন্যান্য কাউন্সিলরের কাছে উপঢৌকন পাঠিয়েছেন বলেও জানান আন্দরকিল্লা
ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী। এগুলো নিয়ে কাউন্সিলরদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
তিনি জানান, আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীসহ আমরা সব কাউন্সিলর শপথ গ্রহণ
করবো। এরপর বেলা ১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন। সেখান থেকে ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। ১২ তারিখ সকালে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে যাবো। সেখান থেকে রাতে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। ১৩ তারিখ সকালে আমরা চট্টগ্রাম এসে পৌঁছবো।
১৫ তারিখ সকাল ১১টায় নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে সাংবাদিকসহ চট্টগ্রামের সুধীজনের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর ১ টায় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব নিবেন। এরপর মেয়র ১৬ অথবা ১৭ জানুয়ারি এজিএম ডেকে প্রথম সভাতেই প্যানেল মেয়র নির্বাচন করবেন।
বার্তাবাজার/এসজে