সিরাজদিখানে আলু চাষিদের নিয়ে ইস্পাহানির মাঠ দিবস অনুষ্ঠিত

আলুর রাজধানী বলে ক্ষেত মুন্সীগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইস্পাহানি এগ্রো লিমিটেডের মাঠ অনুষ্ঠিত হয়।

উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে ইস্পাহানির বীজ আলু ও জৈব বালাইনাশক বায়োডার্মা নিয়ে বক্তারা আলোচনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন আলু চাষিরা। এর আগে ইস্পাহনির ডায়মন্ড জাতের বিভিন্ন আলুর জমি অতিথিরা পরিদর্শন করেন।

এসময় প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি এগ্রো লিমিটেডের সিনিয়র ম্যানেজার দেবাশীষ বিশ্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার সবুর খান লিমন, এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম, সিনিয়র টেরিটরি অফিসার ওসমান গনি সিকদার, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীম হোসাইন, আলামিন হোসেনসহ গ্রে মিডিয়ার কর্মকর্তা ও ইস্পাহানি পরিবেশক এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর