জকোভিচের পর অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের উড়ন্ত সূচনা

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে শুরু করেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। জকোভিচের পর জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন রাফায়েল নাদাল।

পিঠের চোটের কারণে গত সপ্তাহে এটিপি কাপে খেলেননি এই স্প্যানিয়ার্ড। চোট কাটিয়ে ফেরা নাদাল মঙ্গলবার লাসলো জেরের বিপক্ষে প্রথম রাউন্ড জিতেছেন ৬-৩, ৬-৪, ৬-১ গেমে।

দ্বিতীয় রাউন্ডে মাইকেল এমমোহর মুখোমুখি হবেন নাদাল। রজার ফেদেরারকে টপকে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়ার মিশনে নেমেছেন নাদাল। দুজনেই ২০টি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন।

এর আগে সোমবার মেলবোর্নের রড লেভার এরিনাতে আটবারের চ্যাম্পিয়ন জকোভিচ জেরেমি চার্ডিকে ৬-৩, ৬-১, ৬-২ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। জকোভিচের সঙ্গে একই দিনে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নাওমি ওসাকা, সেরেনা উইলিয়ামস, ডোমিনিক থিয়েম ও সিমোনা হালেপ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর