আ.লীগ অফিসে বোমা বিস্ফোরণ

৪র্থ দফায় ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অফিসে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

এ ঘটনায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে সমাবেশ করে।

প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ বক্তারা অভিযোগ করে বলেন বিএনপির সন্ত্রাসীরা ভোট বানচাল করতে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান আইনশৃঙ্খলা বাহিনীকে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বার্তা বাজারকে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর