রাজধানীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উত্তরা রাজলক্ষী মার্কেট এর সামনে থেকে এ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাজীপুরের কুনিয়া এলাকার নুর ইসলামের ছেলে শাহীন (২৬), তোতা খানের ছেলে ইব্রাহীম (২৫), ও একই এলাকার খাইরুল ইসলাম (২২)।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এস আই শাহিন রায়হান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উত্তরা আজমপুর সংলগ্ন এলাকায় অবস্থানরত তিন মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে এক হাজার নয় শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা গাজীপুর ও উত্তরা এলাকার দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর