মুক্তির অপেক্ষায় রয়েছে পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

গেলো বছর সিয়াম আহমেদ-পরীমনি জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ বেশ ব্যবসা সফল হয়েছে। এখনো সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম-পরীমনি। নতুন এ চলচ্চিত্রটির ডাবিং ও শেষ। ছবিটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল এবং চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

ছবিটি নিয়ে নির্মাতা আবু রায়হান জুয়েল বার্তা বাজারকে জানান, সম্প্রতি আমরা ছবিটির ডাবিংয়ের কাজ শেষ করেছি। আগামী সপ্তাহে ছবিটি তথ্য মন্ত্রনালয়ে জমা দিবো। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে।

ঢাকার সিনেমার দর্শকনন্দিত নায়িকা পরীমনি বার্তা বাজারকে বলেন, আমার আর সিয়ামের প্রথম সিনেমা সবার কাছে ভালো লেগেছে। আশা করি এই ছবিটি সবার ভালো লাগবে। আর আমার যারা ভক্ত তারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর