শরীয়তপুরের ভেদরগঞ্জে দুইশত পিস ইয়াবা নিয়ে নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর কোড়ালতলী মৃধা কান্দি মানিক হাওলাদারের প্রজেক্টের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ ধুলাসার গ্ৰামের মোঃ আব্দুল হক সরদারের মেয়ে পপি আক্তার (২০), বরিশাল জেলার গৌরনদী থানার খানজাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্ৰামের ফজলুল হক সরদারের ছেলে মোঃ ইদ্রিস সরদার (২৮), বরিশাল জেলার গৌরনদী থানার খানজাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্ৰামের আজিজ ফকিরের ছেলে আলমগীর ফকির (২৮),বরিশাল জেলার গৌরনদী থানার খানজাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্ৰামের আনোয়ার কাজীর ছেলে মোঃ ফিরোজ কাজী(৪৪), মাদারীপুর জেলার ডাসার থানার পূয়ালী গ্ৰামের মতলব হাওলাদারের ছেলে মোঃ আলিম হাওলাদার (৩২)।
ভেদরগঞ্জ থানার সাব ইনস্পেক্টর কিশোর বড়ুয়া জানায়, উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে দুইশত পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক করার পর জানা যায় তারা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় এস. আই বাকির হোসেনকে বাদী করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা নেয়া হয়েছে।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাশেদুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় নারী সহ পাঁচ জনকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে শরীয়তপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
আসাদ গাজী/বার্তাবাজার/পি