ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে রোনালদো-জর্জিনা

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নানান সময়ে তার উদারতার দৃষ্টানের দেখা মিলেছে। এবার ক্যান্সারে আক্রান্ত এক শিশুর পাশা দাঁড়িয়েছেন রোনালদো।

পর্তুগালের সাত বছর বয়সী থমাস নামের ওই শিশুটি বিরল ‘নিউরোব্লাস্টোমা’ ক্যান্সারে আক্রান্ত। ওই শিশুর চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন রোনালদো।

রোনালদোর সঙ্গে সঙ্গে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজও ওই শিশুর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছেন। টমাসের চিকিৎসার ব্যয়ভারের একাংশ বহন করবেন এই পর্তুগিজ তারকা। জর্জিনার এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

চিকিৎসার জন্য এরই মধ্যে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন থমাস। বার্সেলোনার ভ্যাল হেবর্ন হাসপাতালে চিকিৎসা হবে তার। থমাসের মা ইনস্টাগ্রামে রোনালদো-জর্জিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি লিখেন, আর্তমানবতার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ক্রিস্টিয়ানো ও জর্জিনাকে এমন উদারতার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের এই সাহায্য আমরা কখনো ভুলব না।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর