আমরা নিরাপদ খাদ্য চাই, খাদ্যে ভেজালকারীর শাস্তি চাই: বিজিএমএ

‘চল যাই যুদ্ধে খাদ্যে ভেজালকারীর বিরুদ্ধে, আমরা নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য চাই” এর দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার মানববন্ধনটির সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে বলেন, আমরা নিরাপদ খাদ্য চাই খাদ্যে ভেজালকারীর শাস্তি চাই। সামনে আসছে মাহে রমজান মাস। এই রমজান মাসে মানুষ রোজা রাখবে। সেই খাবার হতে হবে ভেজাল মুক্ত খাবার। ভেজাল খাবার খেলে শরীরে জটিল ও কঠিন রোগ হতে পারে। আমরা চাই বাজার মনিটরিং সেল আরো জোরদার করতে হবে এবং যারা খাদ্যে ভেজাল মিশায় তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে। খাদ্যে ভেজালকারীর বিরুদ্ধে অভিযান আরো জোরদার করতে হবে এবং এই অভিযান চলমান রাখতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কৃষক সংগঠক মোহাম্মদ মাসুম, লোকশক্তি পার্টির সভাপতি সাহিকুল আলম টিটু, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির চেয়ারম্যান মো. হোসেন লিটন খানসহ বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর