নৌকার পক্ষে ‘কোমর বেঁধেছেন’ সাবেক ছাত্রদল নেতা মীর সাব্বির

বাংলাদেশের অভিনয় শিল্পে জনপ্রিয় নাম মীর সাব্বির। অভিনেতা ও নির্মাতা হিসেবে সুখ্যাতি অর্জন করা মীর সার্বির ছিলেন বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের প্রথম সারির নেতা। ছাত্রদলের প্যানেল থেকে ছাত্র সংসদ নির্বাচন নাট্য ও সাংস্কৃতিক সমাদক্ব নির্বাচিত হয়েছিলেন তিনি।

কিন্তু সম্প্রতি তিনি বোল পাল্টে মলাট বদলিয়েছেন। বনে গেছেন আওয়ামী লীগের পক্ষের শক্তি। চলতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নেমেছেন মাঠে।

শেরপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম কিবরিয়া লিটোনের পক্ষে টানা দু’দিন পথসভা করেন মীর সাব্বির। এসব সভার আকর্ষণ হিসেবে তিনি বক্তব্যও দেন।

তবে নৌকার একজন প্রেমিক হিসেবে বেশ দৃষ্টি কেড়েছেন মীর সাব্বির। তবে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি শুনতে হয়েছে তাকে। মানুষজন বেশিরভাগই তার সমালোচনায় মুখর।

পরিচয় গোপন রাখার শর্তে এক বিএনপি নেতা জানান, নীতি বিসির্জন দিয়ে এসব তারক্রা এখন ভাড়ায় কাজ করতে আসেন। নিজেদেরকে নির্বাচনী প্রচারণায় ভাড়া দিয়ে দেন। সকল মানুষের ভালবাসা ও শ্রদ্ধা ছেড়ে দিয়ে নির্দিষ্ট একটা দলের কাছে নিজেদের বিক্রি করে দিলে কি আর করার থাকে! ভোটের বাজারে ওরা কোনো প্রভাব কাটাতে পারবে না।

আওয়ামী লীগের এক নেতা বলেন, এখন চারদিকে তো কলম কাঁটা (এক গাছের ডাল আরেক গাছে লাগানোর পদ্ধতি) আওয়ামী লীগে ভরে গেছে। ওরা আর বাদ থাকবে কেন?

তবে আওয়ামী লীগের অপর এক নেতা জানান, নৌকা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া কিবরিয়া লিটন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত সম্পর্কের কারণে ক’জন সাংস্কৃতিক কর্মী লিটনের প্রচারণায় অংশ নিয়েছেন। ইতিমধ্যেই নৌকার প্রচারণা করে ঢাকায় ফিরে গেছেন নাট্য ব্যক্তিত্ব ফারুক আহাম্মেদ, লাক্স সুপার স্টার উর্মিলা শ্রাবন্তি কর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর