বগুড়ার শিবগঞ্জে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নান্টু নামের এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
সোমবার দিনগত রাতে উপজেলার ময়দানহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নান্টু(৩২) উপজেলার ময়দানহাট্টা ইউপির নিয়ামত পুর গ্রামের বাদশা মিয়ার পুত্র ও ৮ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ময়দানহাট্টা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আলামিন(৩২) কে একটি কক্ষে আটকে রেখে মারপিট করতে থাকে যুবলীগের বহিস্কৃত নেতা জাফর গ্রুপের লোকজন। খবর পেয়ে ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এস এম রুপমের লোকজন জাফর গ্রুপের হাতে আটক আলামিনকে ছাড়াতে গেলে উভয় গ্রুপের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাড়ি ফেরার পথে রুপম গ্রুপের সদস্য কৃষকলীগ নেতা নান্টুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান দৈনিক মানবজমিনকে জানান, এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি