ভারতকে চারে নামিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ইংল্যান্ড

আগামী জুনে লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। মূলত অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় ফাইনাল নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে আছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত-ইংল্যান্ড চলতি সিরিজ শেষে দ্বিতীয় ফাইনালিস্টের নাম জানা যাবে।

এদিকে প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড। অন্যদিকে শীর্ষস্থান থেকে চারে নেমে গেছে ভারত।

৭০.২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড ও ৬৯.২ শতাংশ পয়েন্ট তিনে আছে অস্ট্রেলিয়া। চারে থাকা ভারতের পয়েন্ট ৬৮.৩ শতাংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চাইলে ইংল্যান্ডকে এই সিরিজ ৪-০, ৩-০, ৩-১ এ জিততে হবে। অন্যদিকে ভারতকে ২-০, ২-১, ৩-০, ৩-১, ৪-০ ব্যবধানে জিততে হবে।

ইংল্যান্ড যদি ১-০, ২-০ কিংবা ২-১ এ সিরিজ জেতে তাহলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া। ভারত যদি ১-০ তে জেতে কিংবা সিরিজ ড্র হয় তাহলেও ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর