দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গেছেন। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ২২৯ জনে।
দেশের আট বিভাগের মধ্যে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই চার বিভাগে। বিভাগগুলো হল- রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা। গত ২৪ ঘণ্টায় এই চার বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
এদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে একজন, সিলেট একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও নতুন করে আরও ৩৮৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৩১৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন। গতকাল সুস্থ হয়েছিল ৫৫৯ জন।
বার্তাবাজার/এস.জি