জি-সিরিজ থেকে প্রকাশিত হল সোহান যাযাবরের তৃতীয় গান ‘মুখছবি’

প্রতিভাবান গায়ক, গীতিকার ও সুরকার সোহান যাযাবরের আরও একটি গান প্রকাশিত হয়েছে। এই ফেব্রুয়ারিতে ভাষা ও ভালবাসা দিবস উপলক্ষে ‘মুখছবি’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছেন দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে।

‘ভেসে যাওয়া সেই মুখছবি অনাকাঙ্ক্ষিত চেতনায়/ প্রাচীরের ভেতর অবিরত বেদনা কান্না’ শিরোনামের গানটির কথা ও সুর সুজন আতিকের। গীতিকার ও সুরকারের সাথে যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন সোহান যাযাবর।

গানটি জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। আপাতত এটি লিরিক্যাল ভিডিও হিসেবেই আছে। ৪ ফেব্রুয়ারি গানটি মুক্তি পাওয়ার পর শ্রোতা মহলে বেশ সাড়া পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে সোহান যাযাবর বার্তা বাজারকে জানান, রক ধাঁচের এই গানটিতে আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভাল লাগবে। গানটির সুর ও কথা চমৎকার হয়েছে।

উল্লেখ্য, জি সিরিজের ব্যানারে এটি সোহান যাযাবরের তৃতীয় গান। এর আগে জি সিরিজের ব্যানার থেকে গত বছরের মার্চে ‘ভালো লাগে না‘ শিরোনামে একটি গান প্রকাশিত হয় তার। গানটির কথা ও সুর করেছেন যৌথভাবে মুন্না খান ও গায়ক নিজেই। সংগীতায়োজনে ছিলেন সোহান যাযাবর নিজে ও সুজন আতিক।

এরপর ‘সংসার’ শিরোনামে একটি ফোক গান প্রকাশিত হয় গত বছরের জুনে। গানটির কথা ছিল দ্বীজ দাস নামে একজন গীতিকারের। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সোহান যাযাবর নিজেই।

মুখছবি গানটি শুনতে ক্লিক করুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর