কিশোরগঞ্জের জেলা কারাগারের ভেতরে দুই কয়েদির মারামারি, একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। নিহত আবুল হাই (২৭) কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকার ইসরাইল মিয়ার ছেলে । সে মাদক মামলার আসামি। আহত সাইদুর মিয়া তাড়াইল উপজেলার মাইজপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। ধর্ষণ মামলার আসামি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
তিনি বার্তা জারকে জানান, ভোর রাতে জেলা কারাগারের ভেতরে বাথরুমের ফিটিংস ভেঙ্গে দুই কয়েদি মারামারি শুরু করে। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সাইদুর মিয়া জেলা কারাগার মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
শামসুল আলম শাহীন/বার্তাবাজার/এ.আর