দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২২৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৬ জনের।
এছাড়াও নতুন করে আরও ৩৮৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৩১৬ জন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন। গতকাল সুস্থ হয়েছিল ৫৫৯ জন।
বার্তাবাজার/এস.জি