সাকিবের না থাকা বাড়তি সুবিধা দেবে না: উইন্ডিজ কোচ

চট্টগ্রাম টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যার ফলে দ্বিতীয় ইনিংসের সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ দল। সাকিব না থাকা দলের জন্য যে বড় ক্ষতি তা চট্টগ্রাম টেস্টে টের পেয়েছে বাংলাদেশ।

আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টে সাকিবকে পাবে না টাইগাররা। সাকিবের না থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য বাড়তি সুবিধা বটে।

তবে এমনটি মানতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। সাকিব না থাকায় বাড়তি কোনো সুবিধা দেখছেন না সিমন্স। তিনি মনে করেন, সাকিবের অভাব পূরণ করার মত খেলোয়াড় বাংলাদেশ দলে আছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সাকিব না থাকায় ওয়েস্ট ইন্ডিজ দল বাড়তি কোনো সুবিধা পাবে না। সাকিব নিঃসন্দেহে সেরা একজন অলরাউন্ডার। তবে তাদের অনেক ব্যাটসম্যান ও স্পিনার আছে যারা সাকিবের অভাব পূরণ করতে পারবে।

তিনি আরও বলেন, সাকিবের মতো হয়তো হবে না তবে টেস্ট ম্যাচ জয়ের জন্য যথেষ্ট। সাকিব না থাকায় আমাদের কাজটা সহজ হয়ে যাবে, এমনটা আমরা ভাবতে পারি না। এই ম্যাচ আমাদের জন্য সহজ হবে না।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর