নান্দাইলে ইউএনও’র মানবিক বক্সের অর্থ পেল থ্যালাসেমিয়া রোগী

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন ভিক্ষুক পুনর্বাসনের জন্য মানবিক সহায়তা বাক্স স্থাপন করেছিলেন।

আজ মঙ্গলবার দুপুরের দিকে সেই বক্স খোলে ১৮ হাজার ৪শত টাকা পেয়েছেন। পরে সেই অর্থ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুকে দেওয়া হয়।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিক্ষুকদের মানবিক সহায়তার জন্য কিছুদিন পূর্বে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের সামনে ভিক্ষুক পুনবার্সন ও মানবিক সহায়তা বাক্স স্থাপন করেছেন। যাতে সরকারি সেবা নিতে আসা সমাজের ধরাঢ্য ব্যক্তিরা সহযোগিতা করতে পারবে।

উপজেলা পরিষদ কার্যালয়ে ছাড়াও তিনি সাব-রেজিস্ট্রি অফিসে, স্বাস্থ্য কমপ্লেক্সে ও পল্লী বিদ্যুৎ অফিস এই বক্স স্থাপন করেন। ইউএনও প্রশাসনের লোকজন সহ বিভিন্ন দপ্তরে সরকারি সেবা নিতে আসা ধরাঢ্য বক্তিদেরকে মানবিক সহায়তা কার্যক্রমে অংশীদার হওয়ার জন্য অনুরোধ জানান। মঙ্গলবার এই বক্স খোলে ১৮ হাজার ৪শত টাকা পাওয়া যায়। পরে তিনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুর হাতে এই অর্থ তুলে দেন।

এই বিষয়ে ইউএনও এরশাদ উদ্দিন বলেন, এই কার্যক্রমের মাধ্যমে সংগ্রহিত অর্থ উপজেলার ভিক্ষুকদের পুনবার্সনের পাশাপাশি দরিদ্র শিশুদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে।এ সময় ইউএনও আবারও সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসতে এই কার্যক্রমে অংশগ্রহণের অনুরোধ জানান।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর