প্রতীক-বেলীর গানে মডেল আসিফ-সেঁজুতি

আসন্ন ভালোবাসা দিবসে এস এইচ ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘তুমি আমার বাবু আমি তোমার বেবী’। জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান ও বেলী আফরোজ সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন।

সোমবার এফডিসিতে সেট নির্মাণ করে এ গানের দৃশ্য ধারণ হয়। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও সেঁজুতি। ব্যয় বহুল গানচিত্রের কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা বেলাল সানী।

গানের শিরোনাম দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ এর কথায় সুর ও সংগীত আয়োজন করেছেন ইফতেখার লেলিন।

প্রতীক হাসান বার্তা বাজারকে জানান, ‘গানের কথাগুলো দারুণ। গানের সাথে মিল রেখে মান-সম্মত একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করি সবার খুব ভালো লাগবে।

আসিফ ইমরোজ বার্তা বাজারকে বলেন, ‘গানের কথা ও গায়কী চমৎকার। আশা করছি গানচিত্রটি দর্শক পছন্দ করবে। আর দর্শকের পছন্দ হলে আমাদের কাজের সার্থকতা বাড়বে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর