বেনাপোলে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৫

যশোরের বেনাপোল গাতিপাড়ায় ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার(৮ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৪৫ মিনিটের সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,১। মোঃ বিপ্লব হোসেন (৩৩), পিতা— মোঃ রবিউল ইসলাম, ২। মোঃ আব্দুল্লাহ (২০), পিতা— আলী হোসেন, ৩। মোঃ হাফিজুর রহমান (২৭), পিতা— মোঃ সিরাজ ব্যাপারী, ৪। মোঃ মাহাবুবুর রহমান (৩১), পিতা— মৃত: ইউনুচ মোল্লা, ৫। মোঃ রেজাউল ইসলাম (৪০), পিতা— মোঃ মিজানুর রহমান।ধৃত আসামিদের সকলের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইন—চার্জ (ওসি)মামুন খান বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই)মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার র্ফোস সহ বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং—১২, তাং— ৯ ফেব্রুয়ারি ২০২১।আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ লোকমান হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর