যশোরের ঝিকরগাছায় ২ কেজি গাঁজাসহ আটক ১

যশোরের ঝিকরগাছা গদখালী বাজার এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজা,একটি মোটরসাইকেল সহ মশিয়ার রহমান(৪৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব—৬ সদস্যরা।

ছবি- বার্তা বাজার

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করাহয়। আটক মাদক ব্যবসায়ী মশিয়ার(৪৬) বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত নেছার আলী মোড়ল এর ছেলে।
ছবি- বার্তা বাজার

যশোর র‌্যাব—৬, সিপিসি—৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বার্তা বাজার কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে ঝিকরগাছা থানাধীন গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজা,একটি মোটরসাইকেল সহ বেনাপোলের মাদক ব্যবসায়ী মশিয়ারকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

লোকমান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর