ঢাকার সাভারে দ্বিতীয় সালেহপুর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আমিনবাজার সংলগ্ন সালেহপুর এলাকায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি।
এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
উদ্বোধন শেষে গণমাধ্যমকে মঞ্জুরুল আলম রাজীব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সময়ে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং চলমান রয়েছে। আজ (মঙ্গলবার) ৪ লেনের দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজের শুভ উদ্বোধন হলো। এর মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কে যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও বেগবান হবে।
দ্বিতীয় সালেহপুর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে এসময় আরও উপস্থিত ছিলেন- আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ প্রমুখ সহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
মামুন/বার্তাবাজার/ভি.এস